আখতারের ওপর ডিম ছুঁড়ে শেখ হাসিনার ফোন পেলেন মিজান?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে ছাড়া পেয়েছেন। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাকে মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় রাত নয়টায় জামিনে মুক্তি দেয়। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফোন করে অভিবাদন জানিয়েছেন বলে জানান মিজান।
