কেমন হবে শরীয়তপুর-চাঁদপুর সেতু?
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ৪টি ফেরিতে প্রতিদিন পারাপার হয় শত শত যানবাহন। সড়ক পথে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের সহজ যোগাযোগের ভরসা এই ফেরি। আর ইঞ্জিন চালিত নৌকায় নদী পারাপার হয়ে থাকেন হাজারও যাত্রী ও যানবাহন। ফেরির সংখ্যা কম হওয়ায় প্রায় সময়ই দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। তখন অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা নিয়ে বিপাকে পড়ত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই ভোগান্তি বাড়ে কয়েক গুণ।
