মেধাবীদের আকর্ষণে ভিসা ফি মওকুফের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য
যারা বিদেশে বসবাস করতে আগ্রহী তাদের জন্য যুক্তরাজ্য অনেকটা তীর্থভূমির মতোই। যুক্তরাজ্যপ্রেমী বিদেশিদের জন্য এবার সুখবরই দিতে যাচ্ছে দেশটি। তা হচ্ছে, সারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও ভাবা হচ্ছে।
