Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগ নেতা মিজান আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2025, 08:15 pm
Last modified: 23 September, 2025, 08:31 pm

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ

নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগ নেতা মিজান আটক

আখতারের ওপর ডিম নিক্ষেপের কথা ফেসবুকে নিজেই স্বীকার করেছেন মিজানুর। ঘটনাটির একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেন, ‘খাইয়া দিছি টেরোরিস্ট আকতারকে।’
টিবিএস রিপোর্ট
23 September, 2025, 08:15 pm
Last modified: 23 September, 2025, 08:31 pm
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনায় সিলেটের যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে (স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর) জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে মিজানুরকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে নেওয়া হবে বলে জানা গেছে।

তবে আরেকটি সূত্র জানিয়েছে, জরিমানা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, মিজানুর রহমানের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জে। তিনি সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে স্ব-পরিবারে আমেরিকায় থাকছেন তিনি। তার ভাইও নিউইয়র্কে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রামের বাড়িতে তাদের পরিবারের কেউ থাকেন না।

আখতারের ওপর ডিম নিক্ষেপের কথা ফেসবুকে নিজেই স্বীকার করেছেন মিজানুর। ঘটনাটির একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেন, 'খাইয়া দিছি টেরোরিস্ট আকতারকে।'

পুলিশ তাকে আটকের পরও ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন মিজানুর। বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তিনি লিখেন, 'আমি কারাগার থেকে বলছি, শেখ হাসিনার কর্মী মিজানুর রহমান চৌধুরী। জয় বাংলা।'

মিজানের বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগও রয়েছে।

প্রধান উপদেষ্টার সফরের প্রতিবাদে বিমানবন্দরে বিক্ষোভ শেষে সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা–কর্মীরা আনন্দ উদযাপন করছিলেন। এর কিছুক্ষণ পরই মিজানুরকে আটক করা হয়। আটক হওয়ার পর তিনি 'জয় বাংলা' স্লোগান দেন। তার সঙ্গে আওয়ামী লীগের কর্মীরাও স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন মিজানুর। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার সময় আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

তাদের সঙ্গে থাকা অবস্থায় আখতারকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তখন তাসনিম জারাকে উদ্দেশ করে কটূক্তি করেন এবং সেখানে বিক্ষোভ করেন।

Related Topics

টপ নিউজ

এনসিপি / আখতার হোসেন / প্রধান উপদেষ্টা / নিউ ইয়র্ক / আওয়ামী লীগ / যুবলীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]