মার্কিন সিদ্ধান্তে যেভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারত
যুক্তরাষ্ট্রে এইচ-১বি কর্মী বা দক্ষ কর্মী ভিসার ওপর বছরে এক লাখ ডলার নতুন ফি আরোপ করেছে ট্রাম্প প্রসাশন। এ সিদ্ধান্তে মানবিক সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ভারত। এমন সিদ্ধান্তের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো 'বড় বিপর্যয়ের' মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে ভারত।
