জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতির উদ্বোধন
যারা জুলাই গ্রাফিতির বিরুদ্ধে তারা আর ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। ২০ সেপ্টেম্বর দুপুরে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে জুলাই গ্রাফিতির উদ্ধোধনকালে তিনি এই মন্তব্য করেন।
