মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এনসিপিকে নিতে হচ্ছে। অথচ সব দলের পরামর্শেই সরকার গঠন হয়েছে। মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। ২০ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 'তারুণ্যের রাষ্ট্রচিন্তা'র তৃতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে বলেও অভিযোগ করেন এই এনসিপি নেতা।
