যে কারণে দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন সাতক্ষীরা?
সাতক্ষীরার বিনেরপোতায় পাওয়ার গ্রিড T-3 ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা। সকাল ১১টা ১০ মিনিটে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খুলনা গ্রিডের সব ফিডার বন্ধ করে দেওয়া হয়, ফলে শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ওভারহিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর ১টা ৪০ মিনিটে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয় এবং অবশিষ্ট এলাকাতেও দ্রুত বিদ্যুৎ ফিরবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
