Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
হলিউড আইকন অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই 

বিনোদন

টিবিএস রিপোর্ট
16 September, 2025, 06:50 pm
Last modified: 16 September, 2025, 08:58 pm

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • আবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

হলিউড আইকন অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই 

২০০২ সালে অনারারি লাইফটাইম এচিভমেন্ট অস্কার দেওয়া হয় তাঁকে।
টিবিএস রিপোর্ট
16 September, 2025, 06:50 pm
Last modified: 16 September, 2025, 08:58 pm
ছবি: সংগৃহীত

'দ্য স্টিং' এবং 'বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড' এর মতো ওয়েস্টার্ন ক্লাসিকে তার অনবদ্য অভিনয়ের জন্য ছিলেন সবচেয়ে পরিচিত, কালজয়ী অভিনেতা থেকে হয়ে উঠেছিলেন অস্কারজয়ী পরিচালক। সেই রবার্ট রেডফোর্ড আর নেই, পাড়ি জমিয়েছেন মহাপ্রস্থানের পথে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। 

আজ মঙ্গলবার তার জনসংযোগ কর্মকর্তা সিন্ডি বার্জার জানান, নিজ বাড়ি - 'অ্যাট সানড্যান্স ইন দ্য মাউন্টেনস অব উটাহ'-তে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন রবার্ট। এই বাড়ি ছিল তার ভালোবাসার, আর সেখানেই যাদের তিনি ভালোবাসতেন তাদের দ্বারা পরিবৃত্ত হয়ে চিরবিদায় নিয়েছেন।

সিন্ডি জানান, রবার্টের শূন্যতা ব্যাপকভাবে অনুভূত হবে। তবে তার পরিবারের সদস্যরা শোকের এই সময়টায় একান্ততা চাইছেন।

লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করা রবার্ট ১৯৫০'এর দশকে প্রথম মঞ্চে পারফর্ম করেন। এরপর ৬০'এর দশকে শুরু করেন টেলিভিশনে বা ছোট পর্দার ক্যারিয়ার। এরপর 'ওয়ার হান্ট' চলচ্চিত্রের হাত ধরে প্রবেশ করেন রূপালী পর্দার জগতে।

১৯৭৩ সালে মুক্তি পাওয়া 'দ্য স্টিং' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন পান রবার্ট।

১৯৬০ এর দশকে তোলা ছবিতে রবার্ট। ছবি: গেটি/ ভায়া বিবিসি

১৯৮০ সনে 'অর্ডিনারি পিপল' দিয়ে শুরু হয় তার পরিচালক ক্যারিয়ার, এই নির্মাণ জিতেছিল চার চারটি একাডেমি অ্যাওয়ার্ড, যার মধ্যে ছিল সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের পুরস্কার। এই পরিচালক ভূমিকাতেই ছড়িয়েছেন আরও দ্যুতি।

২০০২ সালে অনারারি লাইফটাইম এচিভমেন্ট অস্কার দেওয়া হয় তাঁকে।

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত রেডফোর্ড। স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ ও তার প্রসারে ভূমিকা রাখে এই আয়োজন।

২০১৮ সালে তিনি ঘোষণা দেন 'দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান'- চলচ্চিত্রেই থাকছে পর্দায় অভিনীত তার শেষ চরিত্র।

রবার্ট রেডফোর্ড সর্বশেষ বিয়ে করেছিলেন সিবেল স্যাগার্সকে। ২০০৯ সালের এই বিয়েই টিকেছিল মৃত্যুর আগপর্যন্ত।

এর আগে বিয়ে করেন লোলা ফন ওয়াগনেনকে। চার সন্তানের জন্ম দেওয়া পরে ১৯৯৫ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এই চার সন্তানের মধ্যে আছে দুই ছেলে ও দুই মেয়ে। এদের মধ্যে মাত্র দুই মাসের শিশু অবস্থায় মারা যায় স্কট। আর ২০২০ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আরেক ছেলে জেমস।

তবে রবার্টের দুই মেয়েই জীবিত আছেন। তারাও কিন্তু বাবার মতোই শিল্পজগতেই নাম লিখিয়েছেন। এক মেয়ে শনা একজন শিল্পী, আর এমি হয়েছেন পরিচালক।

Related Topics

টপ নিউজ

রবার্ট রেডফোর্ড / হলিউড / অভিনেতা / পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • আবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]