Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
১০ প্রকল্পে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব বিশ্বব্যাংকের, নির্বাচনের আগে দ্রুত অনুমোদনের তাগিদ

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
16 September, 2025, 11:35 am
Last modified: 16 September, 2025, 11:35 am

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • বৈদেশিক ঋণ ২.৬ বিলিয়ন ডলার কমলেও বাড়ছে ঋণ পরিশোধের চাপ
  • বাজেট ২০২৬-২৭: ২.৫১ লাখ কোটি টাকার বাজেট ঘাটতি যেভাবে অর্থায়নের পরিকল্পনা করছে সরকার

১০ প্রকল্পে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব বিশ্বব্যাংকের, নির্বাচনের আগে দ্রুত অনুমোদনের তাগিদ

সাইফুদ্দিন সাইফ
16 September, 2025, 11:35 am
Last modified: 16 September, 2025, 11:35 am
ছবি: সংগৃহীত

আগামী দুই অর্থবছরে দশটি প্রকল্পে মোট ২.৭৭ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে যতগুলো সম্ভব প্রকল্পের অনুমোদন দেওয়ার জন্য বাংলাদেশকে তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের ঘোষিত রোডম্যাপের প্রেক্ষাপটে এই তাগিদ দেওয়া হলো।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে গত ২৬ আগস্ট অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, 'প্রস্তাবিত ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে সরকারি নীতিগত সিদ্ধান্তের ওপর ৯০ দিনের একটি স্থগিতাদেশ থাকার সম্ভাবনা রয়েছে। তাই ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পগুলো প্রস্তুত করার জন্য আমাদের হাতে সময় সীমিত, যা প্রকল্প জট সৃষ্টি করতে পারে।'

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) ২১তম রিপ্লেনিশমেন্ট (আইডিএ২১) বাস্তবায়নের অংশ  হিসাবে পাঠানো এ চিঠিতে এই তাগিদ দেওয়া হয়েছে। 

বিশ্বব্যাংক ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে অর্থায়নের জন্য প্রকল্পগুলোর একটি সম্ভাব্য তালিকাও দিয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, বিশ্বব্যাংক আগামী দুই অর্থবছরের জন্য দশটি প্রকল্পে ২.৭৭১ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে।

একইসঙ্গে আইডিএ সাইকেলে আগামী তিন অর্থবছরে বাংলাদেশের জন্য  ২.১৮৪ বিলিয়ন ডলার এসডিআর বরাদ্দের প্রাথমিক আশ্বাসও দিয়েছে বিশ্বব্যাংক। তবে আইডিএ২১-এর (যা ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে) জন্য চূড়ান্ত বরাদ্দ আগামী মাসে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় নিশ্চিত করা হবে। তখন বাংলাদেশের বরাদ্দ বাড়তেও পারে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (৪০০ মিলিয়ন ডলার), মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম (৩৫০ মিলিয়ন ডলার) ও ঢাকা মেট্রো লাইন ২ ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং (৭০ মিলিয়ন ডলার)।

এছাড়া দুই বছর মেয়াদি এই অর্থায়নের তালিকায় জবস অ্যান্ড গ্রোথ ডিপিসি-র অধীনে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণ ও জ্বালানি আমদানির জন্য ৫০০ মিলিয়ন ডলারের একটি গ্যারান্টিও রয়েছে।

খসড়া তালিকায় থাকা অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো—ডিজিটাল সার্ভিস ট্রান্সফরমেশন ফর অ্যাকসেস অ্যান্ড রেজিলিয়েন্স (৩০০ মিলিয়ন ডলার), স্ট্রেনদেনিং হেলথ ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস, রেসপন্স অ্যান্ড রেজিলিয়েন্স উইথ আ ওয়ান হেলথ অ্যাপ্রোচ (২২৫ মিলিয়ন ডলার) এবং রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (২০১ মিলিয়ন ডলার)।

আইডিএ২১-এ বরাদ্দ কম

আইডিএ২১-এ বাংলাদেশের জন্য বরাদ্দ আইডিএ২০-এর চেয়ে কম। আইডিএ২০-এ বরাদ্দ ছিল ২.৪৫২৭ বিলিয়ন এসডিআর, কিন্তু আইডিএ২১-এর প্রাথমিক বরাদ্দ দাঁড়িয়েছে ২.১৮৪ বিলিয়ন এসডিআর—যা আগের চেয়ে ২৬৮.৭ মিলিয়ন এসডিআর কম। ইআরডি কর্মকর্তারা বলছেন, ফ্লোটিং-রেটে ঋণের পরিবর্তে ফিক্সড-রেট ঋণ নেওয়ার কারণে বরাদ্দ ১৫ শতাংশ কমেছে।

আইডিএ২০ সাইকেলে (২০২৩-২০২৫ অর্থবছর) বিশ্বব্যাংক মোট ৬.৬৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছিল—যার মধ্যে আঞ্চলিক, শরণার্থী ও স্কেল-আপ উইন্ডো, সমন্বিত সহজ শরতের ঋণ, গ্যারান্টি, অনুদান ইত্যাদির অর্থায়ন অন্তর্ভুক্ত ছিল। এসব বাদ দিয়ে মূল আইডিএ বরাদ্দের পরিমাণ ছিল ৪.৮৭ বিলিয়ন ডলার।

এই প্রথমবারের মতো আইডিএ২১-এর অধীনে বাংলাদেশের মূল আইডিএ ঋণের একটি অংশে বাজারভিত্তিক ফ্লোটিং  সুদহার থাকবে, যার সর্বোচ্চ সীমা হবে ৫ শতাংশ। আইডিএ-২১ ঋণের শর্তাবলির মধ্যে রয়েছে ২৫ বছরের মেয়াদ এবং পাঁচ বছরের গ্রেস পিরিয়ড। তবে এক্ষেত্রে ফিক্সড-রেটে ঋণ নেওয়ার সুযোগও থাকছে, যদিও তাতে বরাদ্দ ১৫ শতাংশ কমে যাবে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন উল্লেখ বলেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের আইডিএ 'গ্যাপ' স্ট্যাটাস থেকে উত্তীর্ণ হয়ে আইডিএ 'ব্লেন্ড' দেশের পর্যায়ে পৌঁছেছে। এর ফলে বাংলাদেশের জন্য আইডিএর সহজ শর্তের অর্থায়ন বরাদ্দ কমে যাবে। এসডিআর রেট  অনুযায়ী, আগামী তিন বছরে বাংলাদেশের আইডিএ-২১ বরাদ্দ হবে প্রায় ৩.২ বিলিয়ন ডলার, যেখানে আগে এই ধরনের ৪.৫ বিলিয়ন ডলার অর্থায়ন মিলত তিন বছরের জন্য। 

'তবে একইসাথে দেশের জন্য নতুন অর্থায়নের জানালা খুলবে, বিশেষ করে আইবিআরডি থেকে ঋণ নেওয়ার সুযোগ তৈরি হবে। যদিও আইডিএ-অনলি ব্যবস্থার আওতায় ঋণের খরচ কিছুটা বাড়বে। কিন্তু তারপরও এই হার বাজারের অন্যান্য দ্বিপাক্ষিক বা বাণিজ্যিক ঋণের তুলনায় এখনও অনেক কম। অর্থাৎ বাংলাদেশ এখন কম কনসেশনাল অর্থায়ন পেলেও বৃহত্তর আকারের অর্থায়নের সুযোগ পাচ্ছে আইবিআরডি উইন্ডোর মাধ্যমে। এতে খরচ কিছুটা বাড়লেও, বাজারের তুলনায় এখনও তা তুলনামূলকভাবে সুবিধাজনক,' বলেন তিনি।

ইআরডি কর্মকর্তারা জানান, আইডিএ২০-এর সঙ্গে এবারের পার্থক্য হলো, আইডিএ২১-এ সব 'গ্যাপ' ও 'ব্লেন্ড'ভুক্ত দেশের জন্য প্রাইভেট সেক্টর উইন্ডোর (পিএসডব্লিউ) অধীনে অর্থায়ন পাওয়ার সুযোগ রয়েছে।

উইন্ডো ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড রিফিউজিস-এর (ডব্লিউএইচআর) আওতায়, অর্থায়নের ৫০ শতাংশ হবে ঋণ ও বাকি ৫০ শতাংশ হবে অনুদান।

Related Topics

টপ নিউজ

বিশ্বব্যাংক / বিশ্বব্যাংকের ঋণ / আইডিএ / ঋণ / বৈদেশিক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • বৈদেশিক ঋণ ২.৬ বিলিয়ন ডলার কমলেও বাড়ছে ঋণ পরিশোধের চাপ
  • বাজেট ২০২৬-২৭: ২.৫১ লাখ কোটি টাকার বাজেট ঘাটতি যেভাবে অর্থায়নের পরিকল্পনা করছে সরকার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]