Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মিয়ানমারে পুনরায় নির্বাচন, ভোট কারচুপি প্রকাশের ঘোষণা সেনাবাহিনীর 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 February, 2021, 03:40 pm
Last modified: 01 February, 2021, 04:08 pm

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ৩২ আসনের ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের

মিয়ানমারে পুনরায় নির্বাচন, ভোট কারচুপি প্রকাশের ঘোষণা সেনাবাহিনীর 

১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা কাউন্সিলের অধিবেশনে ১/২০২১ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বিজ্ঞপ্তিটি জারি করেন।
টিবিএস ডেস্ক
01 February, 2021, 03:40 pm
Last modified: 01 February, 2021, 04:08 pm

মিয়ানমারে ২০২০ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের অনিয়ম এবং কারচুপির বিষয়গুলো সামনে তুলে এনে ব্যবস্থা গ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে তাতমাদাও (মিয়ানমারের সেনাবাহিনী)।  

১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা কাউন্সিলের অধিবেশনে ১/২০২১ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বিজ্ঞপ্তিটি জারি করেন। সেনা নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল মিয়াওয়াডি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইউ মিন্ট সুয়ে, ভাইস সিনিয়র জেনারেল সুয়ে উইন, প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সেইন উইন, স্বরাষ্ট্র মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সু হাট এবং সীমান্ত বিষয়ক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়ে অং অধিবেশনে যোগদান করেন।

সূত্রানুসারে, সেনাবাহিনী আরেক দফা সাধারণ নির্বাচন রাখবে এবং জয়লাভের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর করবে। 

করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণেও দ্রুত ব্যবস্থা নিবে বলে জানিয়েছে সেনাবাহিনী। দেশের অর্থনীতি এবং শান্তি রক্ষার বিষয়েও নজর রাখবে বলে জানানো হয়। ২০০৮ সালের সংবিধানে বর্ণিত 'জরুরি অবস্থা' মোতাবেক সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। 

ফেব্রুয়ারির ১ তারিখ মিয়ানমার এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইং এখন ক্ষমতার শীর্ষে অবস্থান করছেন। অন্যদিকে, ইউ মিন্ট সুয়েকে সাময়িক ভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

এর আগে আজ সকালে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, রাষ্ট্রপতি ইউ উইন মিন্ট এবং এনএলডির (ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি) অন্যান্য শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। সোমবার থেকেই নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল৷ 

মিয়ানমার ব্যাংকারস এসোসিয়েশনের তথ্যানুসারে মিয়ানমারের ব্যাংকগুলোও সব বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, বৃহত্তম সুপার মার্কেট চেইন সিটি মার্টও আজ বিকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে। 

এছাড়া দেশটির টেলিভিশন চ্যানেল, ফোন লাইন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে কিছু জায়গায় সংযোগ ফিরেছে।

  • সূত্র: মিয়ানমার টাইমস 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / সেনাবাহিনীর ক্ষমতা দখল / পুনরায় নির্বাচন / নির্বাচনে কারচুপির অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ৩২ আসনের ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]