Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?

আন্তর্জাতিক

বিবিসি
13 September, 2025, 11:00 am
Last modified: 13 September, 2025, 11:34 am

Related News

  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?

অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?

সিসিএস ইনসাইটের সর্বশেষ পূর্বাভাস বলছে, ২০২৪ সালের শেষে বিশ্বে ১৩০ কোটির বেশি স্মার্টফোন ই-সিমে চলেছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিনগুণ বেড়ে দাঁড়াবে ৩১০ কোটিতে।
বিবিসি
13 September, 2025, 11:00 am
Last modified: 13 September, 2025, 11:34 am
ছবি: হিউজ জেফরি

দীর্ঘদিন ধরে ফোন চালাতে ব্যবহারকারীরা ছোট প্লাস্টিকের সিম কার্ড হাতে নিয়ে ট্রেতে ঢোকানোর ঝক্কি সামলেছেন। তবে নতুন আইফোন এয়ার ক্রেতাদের আর সেই ঝামেলায় যেতে হবে না। এটি শুধুমাত্র ই-সিম প্রযুক্তিতে চলবে—যার মাধ্যমে ব্যবহারকারীরা নেটওয়ার্ক বা প্ল্যান বদলাতে পারবেন ট্রে খোলার জন্য সুচ বা পিন খোঁজার দরকার ছাড়াই।

বিশ্লেষকদের মতে, ধীরে ধীরে প্লাস্টিকের সিম কার্ডের বিদায় শুরু হয়েছে। যদিও একেবারে এখনই সব ফোন থেকে সিম ট্রে বাদ যাচ্ছে না, তবুও দিকটা স্পষ্ট—ভবিষ্যৎ হবে পুরোপুরি ই-সিম নির্ভর।

সিসিএস ইনসাইটের বিশ্লেষক কেস্টার ম্যান বিবিসিকে বলেন, 'অ্যাপলের এই ঘোষণা শারীরিক সিম কার্ডের সমাপ্তির সূচনা নির্দেশ করছে।'

সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল বা সিম কার্ড মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার পাশাপাশি কল, মেসেজ ও ডাটা ব্যবহারের মূল মাধ্যম। সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প হিসেবে এসেছে ই-সিম। নতুন অনেক ফোনেই এখনো শারীরিক সিম এবং ই-সিম—দুটোই ব্যবহারের সুযোগ থাকে।

তবে মঙ্গলবার উন্মোচিত নতুন আইফোন এয়ার সম্পূর্ণ ই-সিম নির্ভর। এটি হবে বিশ্বব্যাপী বাজারে প্রথম শুধু ই-সিমে চলা আইফোন। যদিও যুক্তরাষ্ট্রে ২০২২ সাল থেকেই ই-সিমের আইফোন বিক্রি হচ্ছে।

তবুও অ্যাপল একেবারে শারীরিক সিম বাদ দিচ্ছে না। নতুন আইফোন ১৭ সিরিজের (১৭, ১৭ প্রো, ১৭ প্রো ম্যাক্স) কিছু অঞ্চলে শুধু ই-সিমে চললেও বেশিরভাগ দেশে এখনো সিম ট্রে থাকবে। স্যামসাং ও গুগলও একই কৌশল নিচ্ছে—ই-সিম চালু থাকলেও শারীরিক সিমের ব্যবহারের সুযোগও পাশাপাশি রাখা হচ্ছে।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিষয়টি পরিষ্কার—আগামী দিনে সিম ট্রে পুরোপুরি বিলীন হবে।

সিসিএস ইনসাইটের সর্বশেষ পূর্বাভাস বলছে, ২০২৪ সালের শেষে বিশ্বে ১৩০ কোটির বেশি স্মার্টফোন ই-সিমে চলেছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিনগুণ বেড়ে দাঁড়াবে ৩১০ কোটিতে।

প্রযুক্তি বিশ্লেষক পাওলো পেসকাতোরে বলছেন, 'এটা সময়ের ব্যাপার মাত্র। খুব শিগগিরই সিম ট্রে পুরোপুরি হারিয়ে যাবে।'

ই-সিমের সুবিধা কোথায়?

পাওলো পেসকাতোরের মতে, ই-সিম ব্যবহারে একাধিক সুবিধা রয়েছে। এর মধ্যে ফোনে ভেতরে অতিরিক্ত জায়গা সাশ্রয় হওয়া অন্যতম, যা বড় ব্যাটারি ব্যবহারের সুযোগ দেয়। তাছাড়া প্লাস্টিক সিম বাদ দেওয়ায় পরিবেশবান্ধব দিকও রয়েছে।

বিদেশ ভ্রমণে ব্যবহারকারীরা সহজে অপারেটর বদলাতে পারবেন এবং অপ্রত্যাশিত খরচের ঝুঁকিও কমবে।

কেস্টার ম্যান বলেন, ই-সিম নতুন গ্রাহক আচরণ তৈরি করবে এবং ধীরে ধীরে মানুষের মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগের ধরন পাল্টে দেবে। যেমন—সিম সংক্রান্ত কাজের জন্য অনেকেই আর দোকানে যাওয়ার প্রয়োজন বোধ করবেন না।

তবে এই পরিবর্তন সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। ম্যানের ভাষায়, 'বয়স্ক বা প্রযুক্তি ব্যবহারে অনভ্যস্ত মানুষের জন্য পরিবর্তনটি কঠিন হতে পারে। এজন্য ইন্ডাস্ট্রিকে ই-সিম ব্যবহারের প্রক্রিয়া সহজভাবে বুঝিয়ে দিতে হবে।'

Related Topics

টপ নিউজ

আইফোন / ই-সিম / আইফোন এয়ার / আইফোন ১৭

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]