Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে প্রস্তাব পাস

আন্তর্জাতিক

আল জাজিরা
13 September, 2025, 10:25 am
Last modified: 13 September, 2025, 10:28 am

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে প্রস্তাব পাস

শুক্রবার ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে প্রস্তাবটি ১৪২ ভোটে পাস হয়। প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনকে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এগোনোর আহ্বান জানানো হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে মোট ১০টি দেশ।
আল জাজিরা
13 September, 2025, 10:25 am
Last modified: 13 September, 2025, 10:28 am
জাতিসংঘ সদর দপ্তরে ইসরায়েল-ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটের ফলাফল প্রদর্শিত হচ্ছে। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সোজাসাপটা অস্বীকৃতি জানানোর এক দিনেরও কম সময়ের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সমর্থন দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) 'নিউইয়র্ক ঘোষণা' নামে প্রস্তাবটি ১৪২ ভোটে পাস হয়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ, যার মধ্যে ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও রয়েছে। এছাড়া, ভোটদানে বিরত ছিল আরও ১২টি দেশ।

প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনকে 'বাস্তবসম্মত, সময়বদ্ধ ও অপরিবর্তনীয়' পদক্ষেপের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এগোনোর আহ্বান জানানো হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে উত্থাপিত সাত পৃষ্ঠার নথিতে গাজা যুদ্ধ অবসানসহ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ন্যায্য, শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে 'সম্মিলিত পদক্ষেপ' নেওয়ার কথাও বলা হয়েছে।

এতে হামাসকে সব জিম্মিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজায় শাসন বন্ধ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য 'কার্যকর পরিকল্পনা' তৈরির সৌদি-ফরাসি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও, ইসরায়েলি ঔপনিবেশিক দখলদারিত্বের অবসান ঘটাতে এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠায় প্রক্রিয়াগুলো সক্রিয় করার আহ্বান জানানো হয়েছে।

ভোটের পর আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে রিয়াদ ও প্যারিসের যৌথ সভাপতিত্বে জাতিসংঘের এক শীর্ষ সম্মেলন বসবে। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ একাধিক নেতা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইতিমধ্যেই জাতিসংঘের ১৪৬ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। চলতি মাসের শেষ দিকে ফ্রান্স, নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যসহ আরও প্রায় দশটি দেশ সেই তালিকায় যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ এই ভোটাভুটির পর ইসরায়েল তাৎক্ষণিকভাবে ঘোষণাটিকে প্রত্যাখ্যান করে একে 'লজ্জাজনক' আখ্যা দিয়েছে।

ভোটাভুটি এমন এক সপ্তাহে হলো, যখন ইসরায়েল গাজা ও অধিকৃত পশ্চিম তীরে হামলার পাশাপাশি লেবানন, ইয়েমেন, সিরিয়া, তিউনিসিয়া ও কাতারে প্রাণঘাতী আক্রমণ চালায়। এসব হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা শহর দখলের পরিকল্পনার অংশ হিসেবে এ সপ্তাহে তারা পাঁচ দফা বিমান হামলা চালিয়েছে। এতে ৫০০টিরও বেশি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সেনাদের ভাষ্য, 'হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলার গতি আরও তীব্র করা হবে।' 

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন / ইসরায়েল / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]