Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বিক্ষোভের মাঝেই দায়িত্ব নিলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

রয়টার্স
10 September, 2025, 10:25 pm
Last modified: 10 September, 2025, 10:29 pm

Related News

  • মালয়েশিয়াকে দ্রুত শ্রমবাজার খুলে দিতে, আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
  • ৬৪ জেলা গোপালগঞ্জ বানাতে পারলে হাসিনাকে পালাতে হতো না: সংসদে আশরাফ উদ্দিন
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

বিক্ষোভের মাঝেই দায়িত্ব নিলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

বাজেট পাস করানোর ক্ষেত্রে লেকর্নুকে জটিল পথ পাড়ি দিতে হবে। কারণ দেশটির সমাজতান্ত্রিক দলের সঙ্গে তাকে সমঝোতা করতে হবে। এ দলটি বাজেট কাটছাঁট করতে ও ধনীদের ওপর কর বাড়াতে চায়। অন্যদিকে লেকর্নুর সাবেক দল রিপাবলিকানরা কর বৃদ্ধির ঘোর বিরোধী।
রয়টার্স
10 September, 2025, 10:25 pm
Last modified: 10 September, 2025, 10:29 pm
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু। ছবি: রয়টার্স

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু দায়িত্ব নেওয়ার দিনই ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশটির সরকারের বিরুদ্ধে। এ সময় নতুন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, বাজেট ঘাটতি কমাতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সহযোগিতার পথ খুঁজে বের করবেন এবং একইসঙ্গে নতুন নীতি প্রণয়নের দিকেও নজর দেবেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সেবাস্তিয়েন লেকর্নু দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে এমন মন্তব্য করেন। 

এর আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা লেকর্নু দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, 'বিরোধীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সরকারকে আরও সৃজনশীল, কখনো আরও কৌশলী, আরও সিরিয়াস হতে হবে। তবে এক্ষত্রে ভাঙন বা পরিবর্তন প্রয়োজন পড়বে।'

সংসদে ২০২৬ সালের বাজেট পাস করানো এখন লেকর্নুর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশটির সংসদ তিনটি মতাদর্শিক দলে বিভক্ত। উল্লেখ্য, ইউরোজোনের মধ্যে ফ্রান্সের বাজেট ঘাটতি সবচেয়ে বেশি। দেশটির সবাই ঘাটতি কমানো জরুরি বলে মনে করে কিন্তু কীভাবে করা হবে, সে বিষয়ে ঐকমত্য নেই। 

আগামী অক্টোবরের ৭ তারিখের মধ্যে বাজেটের পূর্ণাঙ্গ খসড়া সংসদে জমা দিতে হবে লেকর্নুকে, যদিও এই সময় ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো যায়। কিন্তু এরপর আর বছরের মধ্যে বাজেট পাস করার সুযোগ থাকবে না।

লেকর্নুর নিয়োগকে ঘিরে রাজনৈতিক পরিবেশ শান্ত নেই। সংসদে বামপন্থীরা তৎক্ষণাৎ অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে। অন্যদিকে চরম ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালি (আরএন) শর্তসাপেক্ষে বাজেট নিয়ে এক সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছে।

আরএন বর্তমানে ফ্রান্সের সংসদে সবচেয়ে বড় দল, তাই অনাস্থা প্রস্তাব টিকবে কি না, সে ক্ষেত্রে দলটির ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেকর্নুকে ম্যাক্রোঁর দলের মধ্যে আরএনের প্রতি সবচেয়ে ঘনিষ্ঠ মনে করা হয়। গত বছর তিনি আরএন নেতা জর্দান বার্দেলার সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন।

বাজেট পাস করানোর ক্ষেত্রে লেকর্নুকে জটিল পথ পাড়ি দিতে হবে। কারণ দেশটির সমাজতান্ত্রিক দলের সঙ্গে তাকে সমঝোতা করতে হবে। এ দলটি বাজেট কাটছাঁট করতে ও ধনীদের ওপর কর বাড়াতে চায়। অন্যদিকে লেকর্নুর সাবেক দল রিপাবলিকানরা কর বৃদ্ধির ঘোর বিরোধী।

এদিকে ফ্রান্সজুড়ে হাজারো মানুষ 'ব্লক এভরিথিং' বা 'সবকিছু অচল' শিরোনামে বিক্ষোভে নামে। এ আন্দোলন মূলত ম্যাক্রোঁ সরকার, প্রস্তাবিত বাজেট কাটছাঁট এবং গোটা রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে করা হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

ফ্রান্স / ম্যাক্রোঁ / প্রধানমন্ত্রী / বিক্ষোভ / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • মালয়েশিয়াকে দ্রুত শ্রমবাজার খুলে দিতে, আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
  • ৬৪ জেলা গোপালগঞ্জ বানাতে পারলে হাসিনাকে পালাতে হতো না: সংসদে আশরাফ উদ্দিন
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]