যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমার পেছনে ট্রাম্প কতটা দায়ী?
যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর প্রাথমিক তথ্যে প্রকাশ করেছে যে, সে দেশে মার্চ মাস পর্যন্ত এক বছরে প্রাথমিক অনুমানের চেয়ে ৯ লক্ষ ১১ হাজার (৯১১০০০) টি কর্মসংস্থান কম সৃষ্টি হয়েছে । শ্রম দপ্তর তাদের রুটিন বার্ষিক প্রতিবেদন সংশোধন করে এ তথ্য জানিয়েছে। এ তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় ব্যাংকের নীতি সুদহার কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। সার্বিক ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
