Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতের মুখে পোল্যান্ড: প্রধানমন্ত্রী টাস্ক

আন্তর্জাতিক

রয়টার্স
10 September, 2025, 07:55 pm
Last modified: 10 September, 2025, 08:06 pm

Related News

  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতের মুখে পোল্যান্ড: প্রধানমন্ত্রী টাস্ক

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা নিয়ে তিনি জানান, অন্তত তিনটি ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আরেকটি ড্রোন ভূপাতিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
রয়টার্স
10 September, 2025, 07:55 pm
Last modified: 10 September, 2025, 08:06 pm
ছবি: রয়টার্স

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পোল্যান্ড এখন সবচেয়ে বড় সংঘাতের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। 

ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী টাস্ক জানান, পোল্যান্ড ন্যাটোর সঙ্গে চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শ প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি মনে করে তাদের ভূখণ্ড, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তবে জোটের সদস্যরা একসঙ্গে আলোচনা করবে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, 'মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতভর পোল্যান্ডের আকাশসীমায় ১৯ বার ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে।' 

এর আগে ড্রোন অনুপ্রবেশের ঘটনাগুলোর কারণে যে উত্তেজনা তৈরি হয়েছিল, এ নতুন ঘটনা তা আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, 'আমি বলছি না যে আমরা যুদ্ধের কাছাকাছি আছি, তবে একটি সীমা অতিক্রম করা হয়েছে। আর এটি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বিপজ্জনক।'

তিনি আরও বলেন, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ঘটনা আমাদেরকে সংঘাতের কাছাকাছি নিয়ে গেছে।'

তিনি জানান, অন্তত তিনটি ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আরেকটি ড্রোন ভূপাতিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও জানান, যে ড্রোনগুলো নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল, সেগুলো ভূপাতিত হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই ন্যাটো চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করতে আমরা আনুষ্ঠানিকভাবে মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে পরামর্শের আবেদন জানিয়েছি।'

পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যারোলিনা গালেচকা জানান, দেশটিতে সাতটি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

পূর্ব পোল্যান্ডের উইরিকি এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন বা অনুরূপ বস্তু আঘাত হানে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় মেয়র।

দেশটির পূর্বাঞ্চলীয় লুবলিন অঞ্চলের চোসনভকা গ্রামে একটি ক্ষতিগ্রস্ত ড্রোন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

একই অঞ্চলের জামোসচ জেলা প্রসিকিউটর অফিস জানায়, চেজনিকি শহরের এক কবরস্থানের কাছে ড্রোনের যন্ত্রাংশের সন্ধান পাওয়া গেছে।

এছাড়া মধ্য লজ অঞ্চলের মনিশকভ গ্রামে একটি মাঠে আরেকটি ড্রোন পাওয়া গেছে।
 
Related Topics

টপ নিউজ

পোল্যান্ড / রাশিয়া / ড্রোন / ন্যাটো / বিশ্বযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]