নেপালে প্রাণঘাতী বিক্ষোভ, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নেপাল সরকার। তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ৮ সেপ্টেম্বর বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত এবং ১০০-এর বেশি আহত হয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।
