সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ
এবার সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে 'সরকারবিরোধী ষড়যন্ত্রের' অভিযোগে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছে ভূঁইয়া সফিকুলকেও সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ৯ সেপ্টেম্বর এক বার্তায় ভূঁইয়া সফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানায়।
