প্রস্তাবিত ব্রিজ ব্যাংকে কারা যুক্ত হতে রাজি? কারা চায় না?
বাংলাদেশের পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলো হলো-সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। উচ্চপর্যায়ের খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি দেখো দিয়েছে। আমানতকারীদের অর্থ ফেরত দিতেও ব্যাংকগুলো ব্যর্থ হচ্ছে। এ অবস্থা ব্যাংক সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ইসলামী পাঁচটি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে।
