Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
সুদানে ভূমিধস: পৌঁছানো যাচ্ছে না সাহায্য, খালি হাতেই মাটি খুঁড়ে স্বজনদের খুঁজছেন গ্রামবাসীরা

আন্তর্জাতিক

বিবিসি
07 September, 2025, 09:40 am
Last modified: 07 September, 2025, 09:40 am

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সুদানে ভূমিধস: পৌঁছানো যাচ্ছে না সাহায্য, খালি হাতেই মাটি খুঁড়ে স্বজনদের খুঁজছেন গ্রামবাসীরা

বিবিসি
07 September, 2025, 09:40 am
Last modified: 07 September, 2025, 09:40 am
এই জায়গায় প্রায় ৪০ জন মাটিচাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ছবি: সুদান লিবারেশন মুভমেন্ট

সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় রোববারের ভয়াবহ ভূমিধসের পর গ্রামবাসীরা খালি হাতেই মাটিচাপা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন বলে জানিয়েছে সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির সুদানবিষয়ক কর্মসূচি ও পরিচালনা বিভাগের উপ-পরিচালক ফ্রান্সেসকো লানিনো বলেন, 'কোনো সরঞ্জাম বা যন্ত্রপাতি না থাকায় স্বজনদের মরদেহ উদ্ধারের জন্য মানুষ খালি হাতেই মাটি খুঁড়ছে।'

এ ঘটনায় ঠিক কতজন মারা গেছেন, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। দেশটির জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মাত্র দুটি মরদেহ উদ্ধারের কথা বললেও, এলাকাটির দায়িত্বে থাকা একটি সশস্ত্র গোষ্ঠী নিহতের সংখ্যা ১ হাজার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে।

বরাত দিয়ে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৩৭৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মি. লানিনো বলেন, 'আনুমানিক ২০০ শিশুসহ ১ হাজার মানুষের প্রাণহানি হয়ে থাকতে পারে।' 

সেভ দ্য চিলড্রেনের কর্মীরা বলেন, ভারী বর্ষণের ফলে সৃষ্ট এই ভূমিধসে ঘটনাস্থলে 'ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি' হয়েছে। লানিনো জানান, ঘটনাস্থলে থাকা দলগুলোর ভাষ্যমতে, এই ভূমিধস 'এ অঞ্চলের ইতিহাসে অন্যতম মর্মান্তিক ও ব্যাপক পরিসরের বিপর্যয়।'

দুটি স্যাটেলাইট ছবির গ্রাফিক। একটি ছবি ২০২৫ সালের ৫ মার্চের, যেখানে তিনটি জনবসতিপূর্ণ এলাকা দেখা যাচ্ছে। এর নিচের ছবিটি ২০২৫ সালের ৩ সেপ্টেম্বরের, যেখানে দুটি তীরচিহ্ন দিয়ে ভূমিধসের গতিপথ দেখানো হয়েছে এবং যেখানে একসময় বসতিগুলো ছিল সেই স্থানগুলো জনশূন্য দেখাচ্ছে।

তিনি আরও জানান, পাঁচটি গ্রাম নিয়ে গঠিত ক্ষতিগ্রস্ত তারসিন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামটিতে মাত্র একজন জীবিত থাকার খবর পাওয়া গেছে।

এলাকাটি দুর্গম হওয়ায় ভূমিধসের ক্ষয়ক্ষতির পরিমাণ স্বতন্ত্রভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

তবে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই এই বিপর্যয়ে চাপা পড়া নয়টি ভবন ও স্থাপনা শনাক্ত করতে পেরেছে।

সেভ দ্য চিলড্রেনের সাহায্যকর্মীদেরকে তাদের অফিস থেকে প্রায় ১৪ মাইল পাথুরে ও কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছে।

দুর্গতদের কাছে প্রথম দফার মানবিক সহায়তা পৌঁছে দিতে সাহায্যকর্মীদের গাধার পিঠে চড়ে তারসিন এলাকায় যেতে হয়েছে।

আরেক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে, সুদানে চলমান গৃহযুদ্ধ উদ্ধার তৎপরতাকে আরও কঠিন করে তুলেছে।

এই ভূমিধসের ঘটনা ছাড়াও, আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ের কারণে সুদান বর্তমানে মানবিক সংকটে রয়েছে।

গৃহযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান রয়েছে। গত বছর একজন মার্কিন কর্মকর্তা অনুমান করেন, ২০২৩ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় দেড় লাখ পর্যন্ত মানুষ নিহত হয়েছেন।

এছাড়া এক কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

Related Topics

টপ নিউজ

সুদান / ভূমিধস / ভূমিধসে নিহত / ভূমিধসে মাটিচাপা / আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]