ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের পুরো সুফল মিলবে কবে?
ঢাকার যানজট এড়িয়ে গাজীপুর থেকে চট্টগ্রাম ও সিলেটে দ্রুতগামী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ২০১৮ সালে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়া হয়। গেল ২৪ আগস্ট খুলে দেয়া হয়েছে ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার অংশ। বাকি কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ করতে চায় কর্তৃপক্ষ।
