কী কী সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদের বৈঠকে?
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি) আইনে সংশোধনীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৪ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সরকারের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
