Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
04 September, 2025, 04:40 pm
Last modified: 04 September, 2025, 04:45 pm

Related News

  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বিপ্লবী ছাত্র মৈত্রী’র চবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশরেফুল হক রাকিব বলেন, ‘বিগত কয়েক দিনে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, প্রশাসন তার দায় না নিয়ে উল্টো তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা একত্রিত হয়েছি সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে। আহতদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং প্রশাসনকে ব্যর্থতার দায় নিতে হবে।’
টিবিএস রিপোর্ট 
04 September, 2025, 04:40 pm
Last modified: 04 September, 2025, 04:45 pm
ছবি: মো. মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে কাটা পাহাড় সড়ক হয়ে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন তারা।

এসময় শিক্ষার্থীরা 'এক-দুই-তিন-চার, প্রক্টর তুই গদি ছাড়', 'যে প্রক্টর আমাদের না, সে প্রক্টর মানি না', 'আমার ভাই আইসিইউতে, প্রশাসন নিয়োগ বোর্ডে'সহ নানা স্লোগান দেয়।

বিপ্লবী ছাত্র মৈত্রী'র চবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশরেফুল হক রাকিব বলেন, 'বিগত কয়েক দিনে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, প্রশাসন তার দায় না নিয়ে উল্টো তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা একত্রিত হয়েছি সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে। আহতদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং প্রশাসনকে ব্যর্থতার দায় নিতে হবে।'

দলটির সভাপতি জাকির বলেন, 'ঘটনার পর ২ নম্বর গেট এলাকার অনেক শিক্ষার্থী বাসা ছেড়ে এসেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা শিক্ষার্থীদের প্রতি প্রশাসন মনোযোগ দিলেও সরকারি হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এছাড়া যারা কোথাও থাকতে পারছেন না, প্রশাসনকে তাদের জন্য ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা করতে হবে।'

শিক্ষার্থীদের দেওয়া ৭ দফা দাবিগুলো হলো:

১. আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা।

২. নিরাপত্তাহীন শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ আবাসন এবং মালামাল উদ্ধারের উদ্যোগ।

৩. চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

৪. সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার এবং নিরপরাধ এলাকাবাসীকে হয়রানি বন্ধ।

৫. সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত বৈঠক আয়োজন।

৬. সিন্ডিকেটের সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ প্রকাশ এবং বাস্তবায়ন।

৭. প্রক্টরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / চবি / প্রক্টর / বিক্ষোভ / পদত্যাগ দাবি / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]