পাকিস্তানকে মোকাবিলায় ভারতকে আরও এস-400 দিচ্ছে রাশিয়া
ভারতকে আরও কিছু এস-৪০০ সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। এর আগে গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করেছিল ভারত। পরে এ সিস্টেমকে আকাশের 'অভেদ্য ঢাল' হিসেবে বর্ণনা করেন ভারতীয় সেনারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এস-৪০০ ডেলিভারির বিষয়ে ভারত-রাশিয়া আলোচনা চলছে।
