Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বাবার সঙ্গে প্রথম বিদেশ সফরে কিমকন্যা: বেইজিংয়ে তার আগমন ঘিরে কেন এত আলোচনা?

আন্তর্জাতিক

সিএনএন
04 September, 2025, 11:40 am
Last modified: 04 September, 2025, 11:40 am

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • বিদেশি শক্তির আঘাতে কিম জং উনের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

বাবার সঙ্গে প্রথম বিদেশ সফরে কিমকন্যা: বেইজিংয়ে তার আগমন ঘিরে কেন এত আলোচনা?

গত কয়েক বছর ধরে বিভিন্ন সামরিক অনুষ্ঠানে কিমের মেয়েকে জনসমক্ষে দেখা গেছে। এবার বেইজিং সফরে তার উপস্থিতি কিম তাকে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন কি না—এ প্রশ্ন নতুন করে সামনে এনেছে।
সিএনএন
04 September, 2025, 11:40 am
Last modified: 04 September, 2025, 11:40 am
কিম জং উনের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তার কন্যা বলে ধারণা করা একটি মেয়েকে। ছবি: এপি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজনে অংশ নিতে মঙ্গলবার তার সাঁজোয়া সবুজ ট্রেন থেকে নামার মুহূর্তে অনেকের চোখ আটকে যায় তার পেছনে থাকা এক তরুণীর দিকে। চীনা কর্মকর্তারা করমর্দন করে লাল গালিচায় স্বাগত জানানোর সময়, চুল বাঁধা, কালো পোশাকে হাসিমুখে দেখা যায় তাকে। 

ধারণা করা হচ্ছে, এই তরুণী কিম জু আয়ে, যিনি উত্তর কোরিয়ার নেতার রহস্যময়ী কন্যা।গত কয়েক বছর ধরে বিভিন্ন সামরিক সম্পর্কিত অনুষ্ঠানে তাকে জনসমক্ষে দেখা গেছে। এবার বেইজিং সফরে তার উপস্থিতি কিম তাকে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন কি না—এ প্রশ্ন নতুন করে সামনে এনেছে।

তরুণীটির এটিই প্রথম বিদেশ সফর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকদের সঙ্গে তার বাবা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন। এমন পরিস্থিতি ভবিষ্যতে তাকেও সামলাতে হতে পারে। 

তবে, বুধবার তিয়ানআনমেন স্কয়ারে শি-এর সামরিক কুচকাওয়াজের আগে তার বাবা লাল গালিচায় হেঁটে গেলেও, সেখানে এই মেয়েটিকে দেখা যায়নি। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কন্যা সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়। বহু বছর ধরে চলা জল্পনা-কল্পনার পর ২০২২ সালে তার প্রথম জনসমক্ষে আসার মধ্য দিয়ে কিম কন্যার অস্তিত্ব নিশ্চিত হয়। 

২০২২ সালের ১৯ নভেম্বর প্রকাশিত এই ছবিতে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে তার মেয়ের সঙ্গে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরিদর্শন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

২০১৩ সালে পিয়ংইয়ং সফরের সময় মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান প্রথম কিমের শিশুকন্যার কথা প্রকাশ করেন। সে সময় দ্য গার্ডিয়ান-কে তিনি বলেছিলেন, 'আমি তাদের শিশু জু আয়েকে কোলে নিয়েছিলাম এবং (কিমের স্ত্রী) মিসেস রি-এর সঙ্গেও কথা বলেছিলাম।'

তবে তার সঠিক বয়স ও জন্মসাল নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। রডম্যানের সাক্ষ্যের ভিত্তিতে ধারণা করা হয়, জু আয়ের বয়স বর্তমানে ১২ থেকে ১৩ বছরের মধ্যে। তবে রডম্যান যখন কিম পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, তখন শিশুটির সঠিক বয়স কত ছিল, তা স্পষ্ট নয়।

কিম জু আয়েকে ২০২২ সালে প্রথমবার বিশ্বের সামনে আনা হয়—সে সময় তিনি তার বাবার সঙ্গে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ তদারকি করেন। পরের বছরও তাকে একাধিকবার জনসমক্ষে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই সামরিক অনুষ্ঠানে। এর মধ্যে অন্যতম ছিল রাজধানী পিয়ংইয়ংয়ের এক সামরিক কুচকাওয়াজ, যেখানে তিনি সারি সারি আইসিবিএম-এর পাশে দাঁড়িয়ে ছিলেন।

২০২৩ সালের মার্চ মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার মেয়ে উত্তর কোরিয়ার সামরিক মহড়া দেখছেন। ছবি: কেসিএনএ

কিম পরিবারের রাজবংশের গুরুত্ব বিবেচনায় কন্যার জনসমক্ষে আগমন তাকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে কি না—এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে।

কেউ কেউ মনে করছেন, রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে 'প্রিয়' ও 'শ্রদ্ধেয়' বলে বর্ণনা করা তার বিশেষ মর্যাদার ইঙ্গিত। তাদের মতে, ছোটবেলা থেকেই সামরিক অনুষ্ঠানে অংশ নেওয়া ১৩ লাখ সেনাবাহিনীর নেতৃত্বের বাস্তবতা বোঝা এবং সৈন্যদের আস্থা অর্জনের প্রস্তুতির অংশ হতে পারে।

তবে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, কিম জং উনের অন্য দুই সন্তানই উত্তরসূরি হওয়ার সম্ভাবনায় বেশি আলোচনায় ছিলেন।

তবে স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ও কোরিয়া প্রোগ্রামের পরিচালক জেনি টাউন বলেন, কিম কন্যার জনসমক্ষে আগমন একটি জনসংযোগ কৌশলও হতে পারে। এর মাধ্যমে কিমকে 'পারিবারিক ব্যক্তি' বা 'পিতা-সুলভ' হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

কিম জং উন / উত্তর কোরিয়া / চীনের সামরিক মহড়া / কিমকন্যা / কিম জং উনের মেয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • বিদেশি শক্তির আঘাতে কিম জং উনের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]