Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
নির্বাচনের বাইরে অন্য ভাবনা জাতির জন্য বিপজ্জনক: বিএনপি, জামায়াত ও এনসিপি’কে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2025, 09:55 pm
Last modified: 31 August, 2025, 10:14 pm

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • 'ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’—ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি

নির্বাচনের বাইরে অন্য ভাবনা জাতির জন্য বিপজ্জনক: বিএনপি, জামায়াত ও এনসিপি’কে প্রধান উপদেষ্টা

জামায়াতে ইসলামী ও এনসিপির জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘জাতীয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে। একেক পার্টি একেক রকম মতামত দিয়েছে। প্রধান উপদেষ্টা শুনেছেন।’
টিবিএস রিপোর্ট
31 August, 2025, 09:55 pm
Last modified: 31 August, 2025, 10:14 pm
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের বাইরে অন্য কোনো ভাবনা জাতির জন্য গভীরভাবে বিপজ্জনক। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তিনি এ বিষয়ে সতর্ক করেছেন।

আজ (৩১ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেন, 'নির্বাচনের জন্য যে সময় ঘোষণা করা হয়েছে, সে সময়েই হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে। নির্বাচনের কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের বাইরে অন্য ভাবনা করে তবে সেটি হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।'

তিনি আরও বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা ঘিরে কেউ যেন ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

জামায়াতে ইসলামী ও এনসিপির জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, 'জাতীয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে। একেক পার্টি একেক রকম মতামত দিয়েছে। প্রধান উপদেষ্টা শুনেছেন।'

এর আগে, বিকেলে জামায়েতে ইসলামী এবং সন্ধ্যায় এনসিপি এবং বিএনপির সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলে জানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি বলেন, 'ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আস্বস্ত করেছেন। বিএনপি আশা রাখে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে।'

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি: ফখরুল

অন্যদিকে, এনসিপি ও জামায়াতে ইসলামী বৈঠকে প্রধান উপদেষ্টাকে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে পরামর্শ দেয়। 

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি— জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ব্যাপারেও নেওয়া যেতে পারে।'

আ.লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করা যেতে পারে: প্রধান উপদেষ্টাকে ডা. তাহের

একইসঙ্গে সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, 'জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছে। তাদের বর্তমান দুই মহাসচিবের নির্বাচনী পোস্টারেও আওয়ামী লীগ মনোনীত লেখা ছিল। ফলে যা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে একই রকম, সেটাই নির্দেশ করা। এজন্য জাতীয় পার্টির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।'

 

 

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / বিএনপি / জামায়াত ইসলামী / এনসিপি / জাতীয় পার্টি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • 'ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’—ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]