Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2025, 07:25 pm
Last modified: 31 August, 2025, 10:23 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি: ফখরুল

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আস্বস্ত করেছেন। বিএনপি আশা রাখে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে।’
টিবিএস রিপোর্ট
31 August, 2025, 07:25 pm
Last modified: 31 August, 2025, 10:23 pm
ছবি: টিবিএস

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠকের পর ফখরুল সাংবাদিকদের বলেন, 'বৈঠকে জাতীয় পার্টির (জাপা) নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি।'

এসময় তিনি বলেন, 'ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আস্বস্ত করেছেন। বিএনপি আশা রাখে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে।'

লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ প্রমাণ করে সরকার একটি দলের ওপর দুর্বল- জামায়াতের এ অভিযোগ প্রসঙ্গে ফখরুল বলেন, 'লন্ডনে প্রধান উপদেষ্টা একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, করতেই পারেন। তার এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়।'

গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ওপর হামলার প্রসঙ্গে ফখরুল বলেন, 'আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এটা অত্যান্ত গর্হিত কাজ হয়েছে, এটা উদ্বেগজনক। এটার ভালোভাবে তদন্ত হওয়া দরকার। নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি শক্তি এই ধরনের কাজ করছে।'

ছবি: চিফ অ্যাডভাইজর জিওবি

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে তার বাসভবন যমুনায় যায় বিএনপির একটি প্রতিনিধি দল। আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক আহ্বান করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকের আগে বিএনপির একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানিয়েছিল, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও জুলাই সনদ।

এর আগে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংলাপে মূলত নির্বাচনী পরিবেশ ও উদ্ভূত জাতীয় পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপির সঙ্গে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যে, যখন মাত্র একদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকার গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছে।

এর আগে গতকাল বিকেল ৪টা ৩০ মিনিটে ইউনুস জামায়াতে ইসলামীর সঙ্গে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 
 

 

 

 

Related Topics

টপ নিউজ

বিএনপি / প্রতিনিধি দল / প্রধান উপদেষ্টা / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]