Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
নির্বাচন বানচালের চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল: সেলিমা রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2025, 06:25 pm
Last modified: 30 August, 2025, 06:30 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

নির্বাচন বানচালের চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আজকের দিনে আমাদের ইলিয়াস আলীকে মনে পড়ে, চৌধুরী আলমকে মনে পড়ে। এমন আরো অনেকের খোঁজ আমরা আজও পাইনি।’
টিবিএস রিপোর্ট
30 August, 2025, 06:25 pm
Last modified: 30 August, 2025, 06:30 pm
ফাইল ছবি: সংগৃহীত

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে 'বাংলাদেশ প্রজন্ম ৭১' আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, 'আমরা একটি দুঃশাসনকে পালাতে বাধ্য করেছি, কিন্তু বর্তমানে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে রয়েছি। এখনো দেশে স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। যে পদধ্বনিতে আওয়াজে মব সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন দাবি-দাওয়া তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।'

তিনি আরও বলেন, 'বিএনপির পেছনে একটি ষড়যন্ত্র চলছে। বিএনপি সব সময় অধিকার নিয়ে কাজ করেছে, আর সেই অধিকার হলো জনগণের ভোটাধিকার। ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছে। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাকে নিঃশেষ করে দেয়ার সব চেষ্টাই স্বৈরাচার সরকার করেছিল।'

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, 'আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আজকের দিনে আমাদের ইলিয়াস আলীকে মনে পড়ে, চৌধুরী আলমকে মনে পড়ে। এমন আরো অনেকের খোঁজ আমরা আজও পাইনি। গত দশ বছর ধরে একটি রাজনৈতিক দল শুধুমাত্র নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে। অথচ আজ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এর মাধ্যমে আমরা সেই স্বৈরশাসকের পদধ্বনি শুনতে পাই, কিন্তু আমরা জানি, দেশের জনগণ তা হতে দেবে না।'

তিনি আরও যোগ করেন, 'ছাত্রনেতা নূরের অবস্থা আজ খুবই খারাপ। এই যে অরাজকতা, আইনশৃঙ্খলার যে অবনতি, তার জন্য দায়ী কারা, তা খুঁজে বের করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে গণতন্ত্রের পথ নিশ্চিত করতে হবে।'

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
Related Topics

টপ নিউজ

সেলিমা / বিএনপি / রাজনৈতিক দল / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]