মার্কিন শুল্কের কারণে ভারতের কোন কোন খাত বিপদে?
ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয় স্থানীয় সময় বুধবার। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত ভারতের কোটি কোটি ডলারের বাণিজ্যে প্রভাব ফেলবে বড় ধরনের। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির লাখ লাখ মানুষের কর্মসংস্থানও পড়তে পারে ঝুঁকিতে।
