ফ্রিতে মূল্যবান ওষুধ পাবেন গুরুতর ৫০০ রোগী, নেপথ্যে কী
স্ট্রোক ও হার্ট অ্যাটাক রোগীদের চিকিৎসায় কার্যকর কিন্তু অত্যন্ত ব্যয়বহুল ওষুধ অ্যালটিপলেজ। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডিরেক্ট রিলিফ নেদারল্যান্ডে তৈরি ১৭ কোটি টাকার এই ওষুধ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করেছে। এতে প্রায় ৫০০ রোগীর চিকিৎসা সম্ভব। এই উদ্যোগের পেছনে ভূমিকা রেখেছেন চিকিৎসক ডা. শীর্ষ শ্রেয়ান।
