ভারত-পাকিস্তান যুদ্ধের পর কৌশলে পরিবর্তন এনেছে ইসলামাবাদ
ভারত-পাকিস্তান সংঘাতের পর ইসলামাবাদ তাদের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন এনেছে। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড (ARFC) গঠনের ঘোষণা দেন। তিনি জানান, এই বাহিনী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে আঘাত হানার ক্ষমতা অর্জন করবে এবং পাকিস্তানের প্রচলিত যুদ্ধক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে।
