Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
চসিক নির্বাচনী আমেজ যেন সংঘাতে পরিণত না হয়: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2021, 06:40 pm
Last modified: 24 January, 2021, 06:47 pm

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
  • আমরা বিশ্বাস করি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো,পরিবেশ ভালো আছে: সিইসি
  • হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

চসিক নির্বাচনী আমেজ যেন সংঘাতে পরিণত না হয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনও মৃত্যুই কাম্য নয়। ভোট থেকে জীবন অনেক মূল্যবান। তাই এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে।
টিবিএস রিপোর্ট
24 January, 2021, 06:40 pm
Last modified: 24 January, 2021, 06:47 pm
সংগৃহীত ফাইল ছবি

নির্বাচনে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে এই প্রতিযোগিতা যেন সংঘাতে পরিণত না হয়- সেজন্য প্রার্থীদের সহনশীল আচরণ করার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 

আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রাম সার্কিট হাউসে চসিক নির্বাচনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা এতোটুকু আশা করি প্রতিদ্বন্দ্বীতা-প্রতিযোগিতার মধ্যেই নির্বাচন হবে, কিন্তু সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে না। নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের বলব, নির্বাচনের পরেও আপনারা এই সমাজে বসবাস করবেন, তাই নির্বাচনের পর কাউকে যেন আসামি বা বাদি হিসেবে বসবাস করতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনও মৃত্যুই কাম্য নয়। ভোট থেকে জীবন অনেক মূল্যবান। তাই এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে। যারা এই নির্বাচনে প্রতিযোগিতা করছেন তাদের সহনশীল হতে হবে। এবং সেটা যদি অত্যন্ত আন্তরিকতাপূর্ণ হয় তাহলে সহিংস ঘটনা ঘটার ঝুঁকি থাকেনা। 

নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, আপনাদের কাছে একজন প্রার্থীর পরিচয় সে প্রার্থী। সে কোন দলের, কোন মতের বা গোত্রের সেটা তার পরিচয়  নয়। প্রত্যেককেই তাদের নির্বাচনী প্রচারনাকালে আইনী সহায়তা দেওয়ার দায়িত্ব আপনাদের। ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের যদি কোনো অভিযোগ থাকে, আপনারা তা সময় নিয়ে ও মনোযোগ দিয়ে শুনবেন। কোনো প্রার্থীর দল, মত, ধর্ম বিবেচনা করার সুযোগ নেই। সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে।

মত-বিনিময় সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপি প্রার্থী সেনা মোতায়েনের দাবি করলেও, চসিক নির্বাচনে সেনা মোতোয়েনের কোন প্রয়োজনীয়তা নেই। সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। আর ইভিএমে একজনের ভোট- আরেকজন দেয়া সম্ভব না। 

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।

Related Topics

টপ নিউজ

চসিক নির্বাচন / প্রধান নির্বাচন কমিশনার / সিইসি কে এম নুরুল হুদা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
  • আমরা বিশ্বাস করি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো,পরিবেশ ভালো আছে: সিইসি
  • হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]