Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
আল-আরাফাহ ব্যাংকের ৫৪৭ কর্মকর্তা পুনর্বহালে বাংলাদেশ ব্যাংককে দ্রুত সিদ্ধান্তের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 06:50 pm
Last modified: 24 August, 2025, 06:57 pm

Related News

  • প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চিত্রনায়ক সালমান শাহ-র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • হত্যা মামলায় দায়রা আদালতেও জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের
  • ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

আল-আরাফাহ ব্যাংকের ৫৪৭ কর্মকর্তা পুনর্বহালে বাংলাদেশ ব্যাংককে দ্রুত সিদ্ধান্তের নির্দেশ

রিটকারীরা জানান, গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে এবং কোনো নোটিশ ছাড়াই ব্যাংক কর্তৃপক্ষ ঢালাওভাবে ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করে।
টিবিএস রিপোর্ট
24 August, 2025, 06:50 pm
Last modified: 24 August, 2025, 06:57 pm
ফাইল ছবি: সংগৃহীত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অপসারণ করা ৫৪৭ জন কর্মকর্তাকে স্ব স্ব পদে পুনর্বহালের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (২৪ আগস্ট) অপসারিত কর্মকর্তাদের দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

এর আগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরি থেকে অপসারিত ৩০০ কর্মকর্তা হাইকোর্টে রিট করেন। রিটকারীরা জানান, গত ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে এবং কোনো নোটিশ ছাড়াই ব্যাংক কর্তৃপক্ষ ঢালাওভাবে ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, 'আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শাখা ও বিভাগে সুনাম, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যাংকের স্বার্থে কাজ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে গত ২০ জুলাই আমাদের অফিশিয়াল ই-মেইলে লেটার অব টার্মিনেশন পাঠানো হয়। চাকরিচ্যুতির কোনো যৌক্তিক কারণ না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে এবং আইনবিরোধীভাবে আমাদের অপসারণ করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।'

এতে আরও বলা হয়, 'পরিকল্পিতভাবে আমাদের মূল্যায়ন টেস্টকে চাকরিচ্যুতির কারণ হিসেবে দেখানো হচ্ছে এবং আমাদের পদের বিপরীতে নতুন নিয়োগের প্রচেষ্টা চলছে। অথচ বাংলাদেশ ব্যাংকের ২৫ জানুয়ারি ২০২২ তারিখে জারি করা বিআরপিডি সার্কুলার নং ০৪ এর ৩.৬ ক্রমিক নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার কারণে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত করা যাবে না এবং সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া তাদের চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য করা যাবে না।'

রিটকারীরা আরও অভিযোগ করেন, 'আমাদের অপসারণ প্রবিধি ও নীতি অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। এর ফলে আমরা আর্থিক সংকট ও মানবিক বিপর্যয়ের মুখে পড়েছি। অনেকের চাকরির বয়সসীমা অতিক্রম করায় বিকল্প কর্মসংস্থানের সুযোগও নেই। তাই স্ব স্ব পদে পুনর্বহালের আবেদন জানাচ্ছি।'

আইনজীবীরা জানান, আবেদন সাড়া না পাওয়ায় অপসারিত কর্মকর্তারা শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন।

Related Topics

টপ নিউজ

আল আরাফাহ ইসলামী ব্যাংক / আদালত / হাইকোর্ট / বাংলাদেশ ব্যাংক / রিট আবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চিত্রনায়ক সালমান শাহ-র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • হত্যা মামলায় দায়রা আদালতেও জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের
  • ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]