গাজায় দুর্ভিক্ষ নিয়ে কী বলছে আন্তর্জাতিক বিশ্ব?
অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে দুর্ভিক্ষের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন- আইপিসি। গাজার খাদ্য নিরাপত্তার পরিস্থিতিকে সর্বোচ্চ ও ভয়াবহ স্তর ফেজ-৫-এ উন্নীত করেছে সংস্থাটি।
