Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজধানীর পথেই থাকার অধিকার পেল ভারতের ১০ লাখ বেওয়ারিশ কুকুর

আন্তর্জাতিক

সিএনএন
23 August, 2025, 01:50 pm
Last modified: 23 August, 2025, 01:52 pm

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজধানীর পথেই থাকার অধিকার পেল ভারতের ১০ লাখ বেওয়ারিশ কুকুর

গত ১২ই আগস্ট সুপ্রিম কোর্টের একটি আদেশে বলা হয়, নয়াদিল্লির রাস্তা আর বেওয়ারিশ কুকুরদের অবাধ বিচরণের জন্য উন্মুক্ত থাকবে না। শিশুদের কামড়ে মেরে ফেলার মতো কিছু উদ্বেগজনক ঘটনার রিপোর্টের পর আদালত এই রায় দেয়।
সিএনএন
23 August, 2025, 01:50 pm
Last modified: 23 August, 2025, 01:52 pm
ছবি: এএফপি

ভাত আর ডাল দিয়ে তৈরি খিচুড়ির দুটি বড় ব্যাগ হাতে নিয়ে নয়াদিল্লির এক মহল্লায় হাজির হন হিমাংশী ভার্মা। ভারতের রাজধানীর কোলাহলের মাঝে শুরু হয় তার প্রতি সন্ধ্যার চেনা রুটিন।

খিচুড়ির সেই চেনা গন্ধে একে একে ঘুম ভাঙে পায়ে সামান্য খোঁড়া ভাব নিয়ে উদ্যমী 'ধলু'র, পাকা চুলে বয়সের ছাপ স্পষ্ট 'ওল্ডি'র, পেটে আলতো আদর বুলিয়ে দেওয়া যার বড্ড পছন্দের; আর সোনালী চোখের 'স্নুপি', যে ধৈর্যের সঙ্গে নিজের ভাগের জন্য অপেক্ষা করে।

এভাবেই দীর্ঘ সাত বছর ধরে এই শহরের বেওয়ারিশ কুকুরদের খাইয়ে আসছেন হিমাংশী। এই যাত্রার শুরু হয়েছিল তার নিজের বাড়ির সিঁড়ির নিচে জন্ম নেওয়া একটি কুকুরছানাকে দত্তক নেওয়ার পর থেকে।

নিজের জমানো টাকা খরচ করে তিনি ৫০০টিরও বেশি প্রাণীকে স্টেরিলাইজ (বন্ধ্যাকরণ) করিয়েছেন এবং আরও শত শত কুকুরের জন্য বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। 

তবে একটা সময় ছিল, যখন হিমাংশীর এই প্রতিদিনের ভালোবাসার কাজে নেমে এসেছিল হতাশার ছায়া।

গত ১২ই আগস্ট সুপ্রিম কোর্টের একটি আদেশে বলা হয়, নয়াদিল্লির রাস্তা আর বেওয়ারিশ কুকুরদের অবাধ বিচরণের জন্য উন্মুক্ত থাকবে না। শিশুদের কামড়ে মেরে ফেলার মতো কিছু উদ্বেগজনক ঘটনার রিপোর্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে এই বিষয়টি আমলে নেয়। 

আদেশে বলা হয়েছিল, রাজধানীর সমস্ত বেওয়ারিশ কুকুরকে আট সপ্তাহের মধ্যে ধরে নিয়ে গিয়ে স্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে আটকে রাখতে হবে।

নয়াদিল্লি থেকে বেওয়ারিশ কুকুর সরানোর সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে মুম্বাইয়ে প্রতিবাদে প্রাণীপ্রেমীরা। ছবি: হিন্দুস্তান টাইমস

এই ঘোষণায় পশুপ্রেমী এবং প্রাণী কল্যাণ সংস্থাগুলোর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা যুক্তি দেখান, শহরের প্রায় ১০ লক্ষ বেওয়ারিশ কুকুরকে আশ্রয় দেওয়ার মতো পরিকাঠামো দিল্লির নেই।

কিন্তু গেল শুক্রবার তারা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। একটি বিশেষ তিন বিচারপতির বেঞ্চ পর্যালোচনার পর আদালত তার আগের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে এবং একটি সংশোধিত রায় দেয়। 

নতুন রায়ে স্পষ্ট করে বলা হয়, কর্তৃপক্ষ প্রথমে বেওয়ারিশ কুকুরদের ধরে নিয়ে গিয়ে স্টেরিলাইজ ও টিকা দেবে এবং তারপর যে এলাকা থেকে তাদের ধরা হয়েছে, সেখানেই আবার ছেড়ে দেবে। শুধুমাত্র জলাতঙ্কগ্রস্ত বা অতিরিক্ত আক্রমণাত্মক বলে প্রমাণিত প্রাণীদেরই রাস্তা থেকে সরানো হবে।

আদালত জানিয়েছে, এই রায় সমগ্র ভারতের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে, প্রকাশ্যে কুকুরকে খাবার বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তাদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট এলাকা তৈরির আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে হায়দ্রাবাদে চার বছর বয়সী একটি শিশুকে একদল কুকুর নির্মমভাবে আক্রমণ করে মেরে ফেলার পর কুকুরের আক্রমণ নিয়ে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসিটিভিতে ধারণ করা সেই দৃশ্য সারা দেশকে নাড়িয়ে দেয় এবং গণমাধ্যম ও রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করে।

২০২৩ সালেই ভারতে প্রায় সাড়ে ৩০ লক্ষ কুকুর কামড়ানোর ঘটনা ঘটে, যার ফলে ২৮৬ জনের মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের জলাতঙ্ক-জনিত মৃত্যুর বেশিরভাগই কুকুরের মাধ্যমে ঘটে থাকে এবং মানুষের মধ্যে প্রায় ৯৯ শতাংশ সংক্রমণই কুকুরদের দ্বারা হয়। সংস্থাটি আরও জানায়, বিশ্বে এই রোগে মোট মৃত্যুর ৩৬ শতাংশ ভারতেই ঘটে।

Related Topics

টপ নিউজ

ভারত / বেওয়ারিশ কুকুর / পথকুকুর / আশ্রয়কেন্দ্র / জলাতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]