Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ কোটি বিদেশির ভিসা পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক

আল জাজিরা
22 August, 2025, 10:35 am
Last modified: 22 August, 2025, 10:35 am

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ কোটি বিদেশির ভিসা পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সব মার্কিন ভিসাধারীর ভিসাই ‘বারবার যাচাই-বাছাই’ করা হচ্ছে।
আল জাজিরা
22 August, 2025, 10:35 am
Last modified: 22 August, 2025, 10:35 am
জুলাইয়ে ফ্লোরিডার ওচোপিতে 'অ্যালিগেটর আলকাট্রাজ' নামে একটি অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈধ মার্কিন ভিসাধারী প্রায় সাড়ে পাঁচ কোটি বিদেশির নথি তারা পর্যালোচনা করছে। এর উদ্দেশ্য হলো, কারও ভিসা বাতিল বা অভিবাসন আইনের লঙ্ঘনের কারণে তাকে দেশ থেকে বহিষ্কারযোগ্য কি না, তা নির্ধারণ করা।

এই খবর প্রকাশের অল্প সময় পর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন যে, দেশটি অবিলম্বে বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য সব কর্ম ভিসা ইস্যু স্থগিত করছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, বিদেশি ট্রাকচালকরা 'আমেরিকানদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে এবং দেশীয় ট্রাকচালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত করছে।'

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সসব মার্কিন ভিসাধারীর ভিসাই 'বারবার যাচাই-বাছাই' করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো, তারা ভিসার জন্য অযোগ্য হতে পারেন—এমন কোনো ইঙ্গিত আছে কি না, তা খুঁজে বের করা।

যদি এমন তথ্য পাওয়া যায়, তবে ভিসা বাতিল করা হবে। আর ভিসাধারী যদি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তবে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অযোগ্যতার ইঙ্গিত খোঁজার সময় তারা বিশেষ করে যে বিষয়গুলো দেখছে, সেগুলো হলো— ভিসার মেয়াদোত্তীর্ণের পরও অবস্থান করা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করা, কোনো ধরনের 'সন্ত্রাসী কর্মকাণ্ডে' জড়িত থাকা কিংবা কোনো 'সন্ত্রাসী সংগঠনকে' সহযোগিতা করা।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা সব ধরনের তথ্য খতিয়ে দেখে—এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার নথি, অভিবাসন রেকর্ড কিংবা ভিসা ইস্যুর পর প্রকাশ পাওয়া যেকোনো নতুন তথ্য অন্তর্ভুক্ত থাকে, যা ভিসাধারীর অযোগ্যতার ইঙ্গিত দিতে পারে।

গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়নের নির্দেশ দিয়েছেন। এর আওতায় শুধু অবৈধ অভিবাসীরাই নয়, বৈধ কাগজপত্রধারীরাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

শুরুতে সরকার জানিয়েছিল, তাদের নজর থাকবে কেবল বিপজ্জনক অপরাধীদের ওপর। কিন্তু বাস্তবে প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। নিউইয়র্ক টাইমস এ সপ্তাহে জানিয়েছে, এ গতিতে চলতে থাকলে ২০২৫ সালে সরকার প্রায় ৪ লাখ মানুষকে বহিষ্কার করতে পারে।

কর্তৃপক্ষ কর্মরত অভিবাসীদের ধরতে নজিরবিহীনভাবে রেস্টুরেন্ট, নির্মাণস্থল ও কৃষিখামারে অভিযান চালাচ্ছে। এমনকি আদালতেও অভিযান হচ্ছে। সেখানে অনেকে বৈধ হওয়ার প্রক্রিয়ায় প্রয়োজনীয় দেওয়ানি কার্যক্রমে অংশ নিতে গিয়ে অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হচ্ছেন।

এছাড়া সরকার 'হিউম্যানিটারিয়ান প্যারোল' ও 'টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)' বাতিল করার উদ্যোগ নিয়েছে। 

শিক্ষার্থী ভিসাধারীরাও একইভাবে টার্গেট হয়েছেন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ছয় হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে।

দপ্তরের দাবি, এসব শিক্ষার্থী হয় 'আইন ভঙ্গ করেছে, নয়তো সন্ত্রাসবাদের পক্ষে সমর্থন জানিয়েছে'। তবে প্রমাণিত অনেক ঘটনায় দেখা গেছে, শিক্ষার্থীরা কেবল ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন বা একটি মতামতধর্মী প্রবন্ধ লিখেছিলেন—যা যুক্তরাষ্ট্রের সংবিধানেই মত প্রকাশের স্বাধীনতার আওতাভুক্ত।

এমনকি যেসব শিক্ষার্থী কোনো ধরনের আন্দোলন বা কর্মকাণ্ডেও জড়াননি, তাদেরও ভিসা বাতিল করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ভিসা / বাতিল / সাড়ে ৫ কোটি ভিসা / পর্যালোচনা / ট্রাম্প প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]