ট্রাম্প-জেলেনস্কি বৈঠক সফল না ব্যর্থ?
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও যুক্তরাষ্ট্রে ডেকে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। ডাকা হয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্র ইউরোপের শীর্ষ নেতাদেরও। উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ থামানো ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই উদ্দেশ্য এখনো সফল হয়নি।
