Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
সিএমপি কমিশনারের গুলি চালানোর নির্দেশ ফাঁস: কনস্টেবল অমি দাস ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2025, 05:30 pm
Last modified: 19 August, 2025, 06:49 pm

Related News

  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • ‘উগ্রবাদী সংগঠনের’ সদস্য সন্দেহে গ্রেপ্তার ৬ জন তিন দিনের রিমান্ডে

সিএমপি কমিশনারের গুলি চালানোর নির্দেশ ফাঁস: কনস্টেবল অমি দাস ৩ দিনের রিমান্ডে

আজ সোমবার (১৯ আগস্ট) শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন এ আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
19 August, 2025, 05:30 pm
Last modified: 19 August, 2025, 06:49 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সরকারি ওয়াকিটকিতে দেওয়া গোপন নির্দেশনা ফাঁসের মামলায় পুলিশ কনস্টেবল অমি দাসকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ সোমবার (১৯ আগস্ট) শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা অমি দাসের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মেট্রোপলিটন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রাইহানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'পুলিশের রিমান্ড আবেদন পর্যালোচনার পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।'

রোববার রাতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে অমি দাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের অভিযোগ, তিনি বেআইনিভাবে কমিশনারের সংবেদনশীল বার্তা রেকর্ড করে ফাঁস করেন, যা পুলিশ রেডিও ব্যবস্থার মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল।

এই ফাঁসের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ওয়াকিটকি যোগাযোগ সাধারণত গুরুত্বপূর্ণ অভিযানিক নির্দেশনা ও জরুরি বার্তার জন্য সংরক্ষিত। 

তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন, কীভাবে বার্তাটি রেকর্ড করা হয়েছিল, এতে আরও কেউ জড়িত ছিল কি না, এবং এটি বাহিরের কারও কাছে পৌঁছেছিল কি না।

সিএমপি কর্মকর্তারা এখন পর্যন্ত ফাঁস হওয়া বার্তার নির্দিষ্ট বিবরণ প্রকাশ না করলেও জানিয়েছেন, এটি বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা প্রটোকলের গুরুতর লঙ্ঘন।

কি ছিল নির্দেশনায়

গত ১২ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকির মাধ্যমে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন, তারা যেন অস্ত্র বহন করেন এবং পরিস্থিতি অনুযায়ী হামলাকারীদের বিরুদ্ধে গুলি চালাতে প্রস্তুত থাকেন।

তিনি বলেন, 'যদি কেউ অস্ত্র তোলে—তা বন্দুক হোক বা ধারালো ছুরি—তবে তাকেই গুলি করা হবে। এটা নিশ্চিত। দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা অনুযায়ী আত্মরক্ষার অধিকার রয়েছে। আক্রমণের আগে প্রয়োজনে মাথা, বুক বা পিঠে গুলি চালানো যাবে। সরকার প্রদত্ত গুলি সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করতে হবে।'

তিনি আরও বলেন, 'পুলিশের কোনো টহলদল যেন অস্ত্র ব্যবহারে দ্বিধা না করে।'

কমিশনার আরও বলেন, 'আমার এসআই যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, সেখানে অন্তত একজন হামলাকারীকে না মেরে কেউ ফিরে আসবে—এটা কেউ ভাববে না।'

তিনি বলেন,  '৫ আগস্টের পর পুলিশের অনেক কার্যক্রমে পরিবর্তন এসেছে। মানবাধিকার ইস্যু নিয়ে কিছু কর্মকর্তা ধারণা পোষণ করতে শুরু করেছেন যে, তারা আক্রান্ত হলেও অস্ত্র ব্যবহার করতে পারবেন না।'

১১ আগস্টের ঘটনার প্রসঙ্গে কমিশনার বলেন, 'আমার কর্মকর্তাকে তারা শিরচ্ছেদও করতে পারত। আল্লাহ তাকে রক্ষা করেছেন। আমি তাদের মনে করিয়ে দিয়েছি যে, বর্তমান আইনে আত্মরক্ষার অধিকার রয়েছে। আমার বাহিনী নিজেদের এবং সরকারি সম্পদের নিরাপত্তায় দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা অনুযায়ী যা করণীয়, তাই করবে। কেউ চুপচাপ বসে থেকে হামলার শিকার হবে না।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ / রিমান্ড / গুলি চালানোর নির্দেশ / কমিশনার / গোপন নির্দেশনা ফাঁস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • ‘উগ্রবাদী সংগঠনের’ সদস্য সন্দেহে গ্রেপ্তার ৬ জন তিন দিনের রিমান্ডে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]