ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি কী অভিযোগ প্রার্থীদের?
দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন। ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যে অনেকেই তাদের প্যানেল ঘোষণা করেছেন। কিন্তু এ্ররই মধ্যে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বহিস্কার করা হয়েছে এনসিপি নেতা মাহিন সরকারকে। আর নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করছে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
