Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে: অর্থ সচিব

বাংলাদেশ

ইউএনবি
13 August, 2025, 08:45 pm
Last modified: 13 August, 2025, 08:45 pm

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: পরিপত্র জারি
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব

সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে: অর্থ সচিব

বুধবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে ইউপেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইউএনবি
13 August, 2025, 08:45 pm
Last modified: 13 August, 2025, 08:45 pm
ছবি: ইউএনবি

সরকার দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ২০২৩ সালে চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমের (ইউপিএস) আওতায় আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার।

বুধবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে ইউপেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা আমাদের চূড়ান্ত লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ সচিব জানান, প্রাথমিকভাবে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে এই স্কিমে আনার কথা বলা হয়েছিল। তবে এই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। এখন ধাপে ধাপে এটি কার্যকর করা হবে। লক্ষ্য বাতিল হয়নি, শুধু স্থগিত হয়েছে।

ভারতের পেনশন ব্যবস্থার উদাহরণ দিয়ে সচিব বলেন, সেখানে সবাই একটি সর্বজনীন স্কিমের আওতায় রয়েছেন। আমরাও ধীরে ধীরে এই ব্যবস্থা চালু করব।

অর্থ সচিব আরও বলেন, অনেকের সমালোচনা ছিল—উন্নত দেশগুলোর মতো দেশের বেসরকারি চাকরিজীবীদের জন্য এমন কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। বিগত কয়েক বছর অর্থ বিভাগ এই বিষয়টি অধ্যয়ন করার পর বেসরকারি চাকরিজীবীদের জন্যও এই সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। এটি একটি খুবই ভালো প্যাকেজ।

তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে স্কিম চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৭৫ হাজার মানুষ ইউপিএসে অন্তর্ভুক্ত হয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, শুরুতে কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউপিএসে অন্তর্ভুক্ত হতে আপত্তি জানিয়েছিলেন। কারণ, তারা মনে করেছিলেন বর্তমান পেনশন ব্যবস্থার তুলনায় সুবিধা কম পাবেন। আমরা সেই সমস্যা সমাধান করতে হবে। কিছুটা সুবিধা কমতে পারে, তবে বিদ্যমান পেনশন ব্যবস্থার সঙ্গে খুব বেশি পার্থক্য হবে না।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মোহিউদ্দিন খানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে দেশের ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিককে অবসরকালীন সুরক্ষা নিশ্চিতের জন্য নকশা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সরকারি কর্মকর্তা-কর্মচারী / সর্বজনীন পেনশন স্কিম / অর্থ সচিব / খায়রুজ্জামান মজুমদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: পরিপত্র জারি
  • নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ
  • গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]