২০ বছরের পুরোনো বাস কেন সড়কে, নেপথ্যে কী?
নগরবাসীর প্রতিদিনের এক দুর্ভোগের নাম ফিটনেসবিহীন যানবাহন। ঢাকাসহ দেশের প্রতিটি অঞ্চলের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। বিআরটিএ বলছে, ৭৫ হাজারের বেশি বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান মেয়াদোত্তীর্ণ হয়েছে বহু আগে। পুরোনো এসব যানবাহনে বাড়ছে দুর্ঘটনা এবং দূষিত হচ্ছে পরিবেশ।
