Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
‎রংপুরে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা, সড়কে লাশ রেখে বিক্ষোভ

বাংলাদেশ

ইউএনবি
11 August, 2025, 12:45 pm
Last modified: 11 August, 2025, 12:48 pm

Related News

  • নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনিতে গুরুতর আহত ১, গ্রেপ্তার ১
  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন

‎রংপুরে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা, সড়কে লাশ রেখে বিক্ষোভ

এর আগে শনিবার রাতে তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট বটতলায় ভ্যান চুরির অভিযোগে গণপিটুনিতে ঘনীরমপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও তার ভাগনি জামাই প্রদীপ দাস (৩৫) নিহত হন।
ইউএনবি
11 August, 2025, 12:45 pm
Last modified: 11 August, 2025, 12:48 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া এই ঘটনার বিচার দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার (১০ আগস্ট) তারাগঞ্জ থানায় মামলা করেন নিহত রূপলালের স্ত্রী। এরপর সন্ধ্যার দিকে লাশ নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে বিক্ষোভ করা হয়।

এর আগে শনিবার রাতে তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট বটতলায় ভ্যান চুরির অভিযোগে গণপিটুনিতে ঘনীরমপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও তার ভাগনি জামাই প্রদীপ দাস (৩৫) নিহত হয়েছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে রূপলাল তার মেয়ের জন্য পাত্র দেখতে ভাগনি জামাই প্রদীপকে সঙ্গে নিয়ে ভ্যানে করে ঘনীরমপুর গ্রামে যান।

তারাগঞ্জ-কাজিরহাট সড়কের বটতলায় পৌঁছালে স্থানীয়রা তাদের ভ্যানচোর সন্দেহে আটক করেন। একপর্যায়ে প্রদীপ লালের কালো ব্যাগ তল্লাশি করা হলে 'স্পিড ক্যানের' বোতলে দুর্গন্ধযুক্ত পানীয় এবং কিছু ওষুধ পাওয়া যায়। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে বুড়িরহাট এলাকার মেহেদী হাসানসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এতে সন্দেহ বাড়লে রূপলাল ও প্রদীপকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন স্থানীয়রা।

একপর্যায়ে রূপলাল ও প্রদীপের কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। তাদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রূপলালকে মৃত ঘোষণা করেন এবং প্রদীপ লালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠান। সেখানে প্রদীপ লাল ভোর ৪টায় মারা যান।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, "নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে বিকেলে ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেছেন। তদন্ত কার্যক্রম চলছে। কিছু আলামত পেয়েছি, সেগুলো যাছাই-বাছাই চলছে।"

Related Topics

টপ নিউজ

গণপিটুনিতে নিহত / গণপিটুনি / চোর সন্দেহে পিটিয়ে হত্যা / রংপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনিতে গুরুতর আহত ১, গ্রেপ্তার ১
  • গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, পিকআপ ভ্যানে আগুন

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]