চট্টগ্রাম বন্দরের তিন টার্মিনালে নতুন অপারেটর আনার পরিকল্পনা
চট্টগ্রাম বন্দরে ডিসেম্বরের মধ্যে এনসিটি, লালদিয়া ও বে টার্মিনালের জন্য নতুন অপারেটর নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই ভিডিওতে দেখুন, কীভাবে চট্টগ্রাম বন্দর আধুনিক প্রযুক্তি ও গ্লোবাল প্র্যাকটিসের মাধ্যমে কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা বাড়াচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে বন্দরের ক্ষমতা চারগুণ বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সিডিডিএলের সাম্প্রতিক সাফল্য, অটোমেশন, এবং ফাইভজি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে বন্দরের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগের বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে।
