Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে: তারেক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2025, 06:55 pm
Last modified: 10 August, 2025, 09:01 pm

Related News

  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: নৈশভোজ শেষে ফখরুল

ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে: তারেক

তিনি বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এরপরেও অনেক চ্যালেঞ্জ আছে।
টিবিএস রিপোর্ট
10 August, 2025, 06:55 pm
Last modified: 10 August, 2025, 09:01 pm
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, 'ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সামনামাননি দেখা হবে।' আজ রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। 

তারেক বলেন, 'ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন।'

তিনি বলেন, 'দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। এই আস্থা-বিশ্বাস ধরে রাখার দায়িত্ব জনগণের না। এটা বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।'

তিনি আরও বলেন, 'আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। এরপরেও অনেক চ্যালেঞ্জ আছে।'

জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তারেক বলেন, 'স্বৈরাচার বিতাড়িত হয়েছে। এখন জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল পন্থা হচ্ছে জনগণের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠা করা। ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে দেশ পরিচালনা করবে, কে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। আমারা দেখছি অন্তর্বর্তী সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।'

তিনি বলেন, 'বিগত এক যুগেরও বেশি সময় বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যহত রেখেছিল। বাংলাদেশের মানুষের সমর্থন ও সহযোগিতায় গত বছর স্বৈরাচারকে বিতাড়িত করেছি।'

আওয়ামী লীগ সরকারের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, 'জাতীয় নির্বাচনসহ প্রতিটি নির্বাচনী ব্যবস্থা ভেঙেচুরে চুরমার করে দিয়েছিল আওয়ামী লীগ। শুধু নির্বাচনী ব্যবস্থা না, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণের মধ্য দিয়ে ধ্বংস করা হয়েছে, দেশের অর্থনীতে ধ্বংস করা হয়েছে, মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, 'দেশের মানুষের অর্থ-সম্পাদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। জুলাই-আগস্টে স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য হাজার হাজার মানুষের উপর গুলি করেছে৷ দেড় মাসের ব্যবধানে দেড় হাজারের বেশি মানুষ হত্যা করেছে। ৩০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে৷'

এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে হাতে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন নেতা-কর্মীরা। পৌনে ৩টার দিকে জাতীয় ও দলীয় সংগীতের পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও মিজানুর রহমান মিনু। এরপর শোক প্রস্তাব শেষে বক্তব্য দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। 

বিএনপি সূত্রে জানা গেছে, সবশেষ ২০০৯ সালে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হয়েছিল। পরে কমিটি গঠন করা হয়। ২০২১ সালে কমিটি বিলুপ্ত করে ডিসেম্বরে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত বিএনপির একটি পক্ষ আহ্বায়ক কমিটিসহ থানা ও ওয়ার্ড কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

তারেক রহমান / বিএনপি / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  • কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: নৈশভোজ শেষে ফখরুল

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]