Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেতলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১

বাংলাদেশ

মোহাম্মদ আসাদুজ্জামান সাদ
08 August, 2025, 01:30 pm
Last modified: 08 August, 2025, 01:33 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেতলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১

আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কাজ করেন।
মোহাম্মদ আসাদুজ্জামান সাদ
08 August, 2025, 01:30 pm
Last modified: 08 August, 2025, 01:33 pm
প্রতীকী ছবি: পিক্সাবে

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার কাছে এক সাংবাদিককে প্রকাশ্যে টেনে হিঁচড়ে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে আহত করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কাজ করেন।

নির্যাতনের ঘটনাটি ঘটে গত বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে, গাজীপুর সদর মেট্রো থানার কাছাকাছি এলাকায়। ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল লাইনের উত্তর পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি ফলের মার্কেটের সামনে এক যুবককে একদল ব্যক্তি পিটিয়ে ও টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তাদের কেউ লাঠি দিয়ে মারছে, কেউ লাথি দিচ্ছে। কিছুদূর যাওয়ার পর একজন দুর্বৃত্ত উত্তেজিত হয়ে ইট দিয়ে একাধিকবার আঘাত করে যুবকের পা ও শরীর থেতলে দেয়। পরে হামলাকারীরা তার বুকের ওপর লাফিয়ে ওঠে এবং ইট দিয়ে পায়ের ওপর আঘাত করতে থাকে।

ভিডিওতে আরও দেখা যায়, এ সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও শুরুতে কোনো ব্যবস্থা নেয়নি। পরে যখন ইট দিয়ে আঘাত করা হয়, তখন একজন পুলিশ সদস্য এগিয়ে আসেন।

পরে পুলিশ আনোয়ার হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

জিএমপি সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, আনোয়ার হোসেনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে এবং ফরিদ নামে একজনকে গ্রেপ্তার করে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, 'এ ঘটনাটি খুবই মর্মান্তিক। হামলার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।'

Related Topics

টপ নিউজ

সাংবাদিককে মারধর / গাজীপুর / আহত / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]