বৃষ্টিতে ভেঙে পড়ল সেতু, যান চলাচল বন্ধ
চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় দুই নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনার খালের ওপরের সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ৭ আগস্ট ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। এতে সড়কের একপাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
