ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব কেন সংঘর্ষের পথে এগোচ্ছে?
এক সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব এবং রাজনৈতিক বোঝাপড়া খুব ভালো ছিল। মনে হয়েছিল, তারা একসঙ্গে অনেক কিছুতে একমত হয়ে কাজ করবে। এমনকি গত ফেব্রুয়ারিতে জাতিসংঘে রাশিয়ার পক্ষ নিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এখন তাদের সম্পর্ক যেন একদম উল্টো পথে চলছে।
