বাত ব্যথা ও বাত জ্বর কীভাবে বুঝবেন?
বাত একটি সিস্টেমিক ডিজিজ অর্থাৎ যা কিনা পুরো শরীরে প্রভাব ফেলে। অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমা হয়ে এ রোগের উৎপত্তি হয়। সময়ের সঙ্গে সঙ্গে ইউরিক এসিড অস্থিসন্ধিতে ক্রিস্টালরুপে জমা হতে থাকে এবং তাতে অস্থিসন্ধি ফুলে যায়, প্রদাহ এবং ব্যথা হয় এবং সেই সঙ্গে অস্থিসন্ধি ধীরে ধীরে শক্ত হয়ে যায়। বাত ব্যথা ও বাত জ্বর নিয়ে 'রেনাটা পিএলসি প্রেজেন্টস টিবিএস ওয়েলনেস' অনুষ্ঠানে পরামর্শ দিয়েছেন, মেডিসিন ও বাত ব্যথা বিশেষজ্ঞ ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ।
