যুদ্ধাপরাধীদের ছবি টানানো নিয়ে কী ঘটেছিল টিএসসিতে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত একটি প্রদর্শনীতে একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি স্থান পাওয়া নিয়ে তীব্র উত্তেজনা, সমালোচনা ও পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
