এক নজরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান
আগস্ট..আন্দোলনকারীদের ভাষায় ৩৬ জুলাই। আর ১০টা দিনের মতো সেদিনও সূর্যের উদিত হয়েছিল স্বাভাবিক নিয়মেই। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচন জয়ী হওয়ার পর, ৬ জানুয়ারি ২০০৯-এ আওয়ামী শাসনের যে সূর্য উদিত হয়েছিলো তার পতন হয় ওইদিন দুপুরেই। অর্থ্যাৎ দীর্ঘ সাড়ে ১৫ বছর পর অবসান হয় আওয়ামী শাসনের।
